সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নাসিকের ১১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সরকার কাজ করছে: সাংস্কৃতিক প্রতিমন্ত্রী  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল বাশার বাদশা খাঁন দেশ-বিদেশের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা শেখ মোহাম্মদ অপু দেশবাসীকে পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়েছেন নাঃগঞ্জ মহানগর তরুণ দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি মো:রায়হান কবির ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় এক ট্রাকচালককে হত্যা, আটক ১ সিদ্ধিরগঞ্জে পুরাতন মামলা প্রত্যাহার না করায় বিএনপি নেতার ভাইকে কুপিয়ে জখম  ফতুল্লায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ১ জন গ্রেপ্তার 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল বাশার বাদশা খাঁন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ দেশ-বিদেশ ও নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও নাসিক ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবুল বাশার বাদশা খাঁন। ঈদ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

সিদ্ধিরগঞ্জের নাসিক ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক গুণাবলিসম্পন্ন নেতা হিসেবে তিনি সুপরিচিত। রাজপথের এই লড়াকু সৈনিক সবসময়ই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একজন জনবান্ধব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা আবুল বাশার বাদশা খাঁন বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের সংকীর্ণতা, অহংকার, হিংসা ও বিদ্বেষ কোরবানি দিতে হবে। ত্যাগের এই মহান উৎসব আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করে তোলে।

সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের সঙ্গে তাঁর নিবিড় ও আত্মার সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এলাকার সর্বস্তরের মানুষের ঘরে ঘরে অনাবিল আনন্দ ও শান্তি বয়ে আসুক এটাই আমার প্রত্যাশা। পবিত্র ঈদ আমাদের সবার মাঝে সম্প্রীতি ও ত্যাগের এক নতুন দিগন্ত উন্মোচন করুক।

তিনি বলেন, সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান ঈদের আনন্দ যেন শুধু নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ না থাকে। সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এবং ত্যাগের প্রকৃত শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ ঈদ যাপন কামনা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।