নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা এলাকাসহ দেশ-বিদেশ ও নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও নাসিক ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবুল বাশার বাদশা খাঁন। ঈদ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
সিদ্ধিরগঞ্জের নাসিক ৮নং ওয়ার্ডের সাধারণ মানুষের কাছে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক গুণাবলিসম্পন্ন নেতা হিসেবে তিনি সুপরিচিত। রাজপথের এই লড়াকু সৈনিক সবসময়ই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে একজন জনবান্ধব নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা আবুল বাশার বাদশা খাঁন বলেন, "ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ভ্রাতৃত্বের শিক্ষা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানির পাশাপাশি আমাদের মনের সংকীর্ণতা, অহংকার, হিংসা ও বিদ্বেষ কোরবানি দিতে হবে। ত্যাগের এই মহান উৎসব আমাদের জীবনকে সুন্দর ও সার্থক করে তোলে।
সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের সঙ্গে তাঁর নিবিড় ও আত্মার সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এলাকার সর্বস্তরের মানুষের ঘরে ঘরে অনাবিল আনন্দ ও শান্তি বয়ে আসুক এটাই আমার প্রত্যাশা। পবিত্র ঈদ আমাদের সবার মাঝে সম্প্রীতি ও ত্যাগের এক নতুন দিগন্ত উন্মোচন করুক।
তিনি বলেন, সমাজের বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানান ঈদের আনন্দ যেন শুধু নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ না থাকে। সমাজের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এবং ত্যাগের প্রকৃত শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। একই সাথে তিনি সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ ঈদ যাপন কামনা করেন।