বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সৈয়দপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত, আহত ২ শিমরাইলে অবৈধ দখল উচ্ছেদ অভিযান, দোকান সরিয়ে নিতে ২৪ ঘন্টার সময়  আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা  নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দুর্ধর্ষ ৪ জন ডাকাত গ্রেপ্তার  ফতুল্লার একটি রোলিং মিলে বিস্ফোরণ ; দগ্ধ ৪ জন বন্দর উপজেলায় ৫টি পশুর হাটের ইজার সম্পূর্ন,  বাতিল ২ টি সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৯ জন গ্রেপ্তার  নারায়ণগঞ্জে জাল দলিলের হার বেশি: ডিসি রায়হান কবির সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় মারধরের অটো চলকের  মৃত্যু ; রাস্তা অবরোধ

সৈয়দপুরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত, আহত ২

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর এলাকায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শামসুজ্জামান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

বৃহস্পতিবার (২১ মে) সকালে সৈয়দপুর এলাকার তৃতীয় শীতলক্ষ্যা সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুজ্জামান (৩৫) বন্দরের দক্ষিণ কলাবাগ এলাকার নূর হোসেন মিয়ার ছেলে। তিনি একটি সিমেন্ট কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাহ জানান, একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় একটি অটোরিকশা উল্টে গিয়ে শামসুজ্জামানের ওপর চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।