বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দুর্ধর্ষ ৪ জন ডাকাত গ্রেপ্তার  ফতুল্লার একটি রোলিং মিলে বিস্ফোরণ ; দগ্ধ ৪ জন বন্দর উপজেলায় ৫টি পশুর হাটের ইজার সম্পূর্ন,  বাতিল ২ টি সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৯ জন গ্রেপ্তার  নারায়ণগঞ্জে জাল দলিলের হার বেশি: ডিসি রায়হান কবির সোনারগাঁয়ে ১০ টাকা চাঁদা না দেওয়ায় মারধরের অটো চলকের  মৃত্যু ; রাস্তা অবরোধ বন্দরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা  দিন দিন রাজনীতির ভাষা দুর্বল হয়ে যাচ্ছে : ওবায়দুর রহমান মৃধা আড়াইহাজারে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত ২

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে দুর্ধর্ষ ৪ জন ডাকাত গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৯ মে)  সোনারগাঁও থানাধীন পিরোজপুর ও মোগড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন—সোনারগাঁয়ের পিরোজপুর ইউপির রতনপুর গ্রামের মো. হানিফার ছেলে মো. রুবেল (৩২), আক্কুল আলীর ছেলে আল আমিন (৩২), আক্তার হোসেনের ইলিয়াছ বাবু (২৬), এবং মোগড়াপাড়া ইউপির মৃত আফসারের ছেলে মো. উজ্জ্বল (৩৫)।

পুলিশ জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক, নারী ও শিশু অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।