সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আড়াইহাজারে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত ২ নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন লাখ টাকা জরিমানা আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সরকারি সেবার মান উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে কাজ করে যাচ্ছেন ডিসি রায়হান কবির র‌্যাবে’র ‘ব্লক রেইড’ দুর্ধর্ষ জাহিদের আস্তানায়, দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জের দু’টি হত্যামামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে কোন বাঁধা নেই আর সোনারগাঁয়ে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার ; পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মাদকের বিরুদ্ধে জিমখানা এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার 

সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন লাখ টাকা জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিক্রির দায়ে ‘সম্রাট ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ছাপাখানা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ, জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শহর ও আশপাশের এলাকায় কিছু অসাধু প্রতিষ্ঠান যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন করে। গোপন সংবাদের ভিত্তিতে ছাপাখানা রোড এলাকার মো. মাহমুদুল হাসানের মালিকানাধীন ‘সম্রাট ফুড প্রোডাক্টস’ প্রতিষ্ঠানে অনিবন্ধিতভাবে খাদ্য উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-১ কম্পানি কমান্ডার পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, ঈদকে সামনে রেখে বিশেষভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলতে থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।