, , ,
শিরোনামঃ
ক্যাডেট এএসআই (নি:) পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত : এসপি মিজানুর রহমান মুন্সী নারায়ণগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন ডিসি মো. রায়হান কবির আড়াইহাজারের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে ডিসি রায়হান কবির আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:ডিসি রায়হান কবির জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির এইচএসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও: ডিসি রায়হান কবির মহানগর যুবদলের প্রতিবাদ মিছিলে আবুল বাসার বাদশা ও অনি’র নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান চাকরির প্রলোভন দেখিয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ; চক্রের চার সদস্য গ্রেপ্তার 

আমি নির্বাচিত হইনি, নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে: এমপি কালাম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম তাকে নির্বাচিত করায় এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, “আমি নির্বাচিত হইনি, নির্বাচিত করেছেন আপনারা। জয়ী হয়েছেন আপনারাই। আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমি আপনাদের পরিবারেরই একজন।”

বৃহস্পতিবার (৭ মে) রাতে নাগরিক সংবর্ধনা সভা এবং সাধারণ পাঠাগার ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “২০ বছর পর আপনাদের মাঝে এসেছি শুধুমাত্র আপনাদের কারণেই। পাঠাগারকে সংরক্ষণ করতে হবে এবং যুবসমাজকে সংঘবদ্ধ করার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

এ সময় তিনি সমাজ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে পরিবারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কী করছে সেদিকে পরিবারের নজর রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানেও দুর্নীতি চলছে, ফলে অনেকে খারাপ পথে জড়িয়ে পড়ছে।”

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।