শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে অনলাইন পোর্টাল “নিউজ আলো’র শুভ উদ্বোধন আমি নির্বাচিত হইনি, নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে: এমপি কালাম মানুষ যদি সমাজকে আলোকিত করতে পারে, তাহলে একটি পাঠাগার দেশকে আলোকিত করতে পারে:মামুন মাহমুদ  নাসিকের কর্মীর ওপর হামলা; ১৬০ হকারের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার নেই বন্দরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সাকিব নামে এক পথচারী নিহত  সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দিয়ে বিপাকে নারী,প্রাণনাশের হুমকি;থানায় অভিযোগ শুধু খাল খনন করলে হবে না অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ  ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন আটক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন দিলেন এমপি মান্নান নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান; ৭ দালাল আটক

বন্দরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সাকিব নামে এক পথচারী নিহত 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সাকিব আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায়  হাইওয়ে থানা পুলিশ স্থানীয়  জনতার সহয়তায় ঘাতক চালকসহ দুর্ঘটনা কবলিত  প্রাইভেটকারটি আটক করতে সক্ষম হয়। নিহত সাকিব আহমেদ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার পোড়াচর বাউশিয়া গ্রামের শাহ আলমের ছেলে।

ধৃত প্রাইভেটকার চালক বাদশা মিয়া (২৮) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার গুচ্ছগ্রাম এলাকার রেজ্জাক মিয়ার ছেলে। এ ব্যাপারে নিহত কিশোরের চাচা খোরশেদ মিয়া বাদী হয়ে ধৃত চালকের বিরুদ্ধে  বন্দর থানায় সড়ক দুর্ঘটনা আইনে এ মামলা দায়ের করেন।  যার মামলা নং- ১৩(৫)২৬।

ধৃত চালককে উল্লেখিত মামলায় বৃহস্পতিবার (৭ মে) দুপুরে আদালতে প্রেরন করা হয়। এর আগে গত বুধবার (৬ মে)   বিকেলে বন্দর থানার  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ  মেগা সিটি পেট্রোল পাম্পের সামনে এ  দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার  বিকেলে মহাসড়কের মেগা সিটি পেট্রোল পাম্পের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকা মেট্রো গ ৩৪-৩৮৯০ একটি দ্রুতগামী প্রাইভেটকার  সাকিবকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

দুর্ঘটনাকবলিত স্থান থেকে  জনতার সহয়তা হাইওয়ে পুলিশ ঘাতক চালক বাদশা মিয়াকে  প্রাইভেটকারসহ আটক করতে সক্ষম হয়। কাঁচপুর হাইওয়ে থানা ও বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে বন্দর থানার ওসি জানান, আটককৃত চালককে উল্লেখিত মামলায় আদালতে প্রেরন করা হয়েছে। জব্দকৃত গাড়িটি পুলিশি হেফাজতে রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।