মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আড়াইহাজারে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, আহত ২ নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন লাখ টাকা জরিমানা আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সদস্য হলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সরকারি সেবার মান উন্নয়ন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে কাজ করে যাচ্ছেন ডিসি রায়হান কবির র‌্যাবে’র ‘ব্লক রেইড’ দুর্ধর্ষ জাহিদের আস্তানায়, দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জের দু’টি হত্যামামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে কোন বাঁধা নেই আর সোনারগাঁয়ে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার ; পরিবারের দাবি পরিকল্পিত হত্যা মাদকের বিরুদ্ধে জিমখানা এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১’র অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার 

তরুণদের জনপ্রিয়, মুরুব্বিদের কাছেও গ্রহণযোগ্য নাম মোঃ দিদার খন্দকার’কে কাউন্সিলর হিসেবে চান ওয়ার্ডবাসী

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের কৃতিসন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের নিবেদিত প্রাণ ও গরীব দুঃখী মানুষের আস্থারস্থল নাসিক ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দিদার খন্দকার’কে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন আওতাভুক্তধীন নাসিক ১৪ নং ওয়ার্ড    কাউন্সিলর হিসেবে দেখতে চায় এলাকাবাসী।তরুণদের মাঝে যেমন জনপ্রিয়, তেমনি মুরুব্বিদের কাছেও গ্রহণযোগ্য নাম “মোঃ দিদার খন্দকার”।

১৪ নং ওয়ার্ডের অভিভাবক হিসেবে দিদার খন্দকার’কে পেতে চায় বলে তৈরি হয়েছে ঐক্যবদ্ধ কয়েকটি ইউনিট। তারা দিদার খন্দকারের কাছে জোড় দাবি জানিয়েছে তিনি যেন কাউন্সিল প্রার্থী হন।

দিদার খন্দকার কাউন্সিলর হলে ওয়ার্ড ওয়ার্ডবাসীর জন্য কতটুকু সুফল বয়ে আনবে ওয়ার্ডের কয়েকজন বাসিন্দার কাছে জানতে চাইলে তারা জানান, দলমত নির্বিশেষে দিদার খন্দকার আমাদের পাশে ছিলেন এবং আছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে হামলা, মামলা নির্যাতিত হয়েছেন, পালিয়ে থেকেও তার পরিবারের মাধ্যমে আমাদের খোজখবর নিয়েছেন। তিনি সকল ধর্মের মানুষ অসহায়, প্রতিবন্ধী, দৃষ্টিহীনদের জন্য চিকিৎসা থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে গেছেন এখনও করে যাচ্ছেন। তিনি নিজ অর্থায়নে এলাকার বিভিন্ন উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যিনি সব সময় সুখে দুখে আমাদের পাশে ছিলেন এবং আছেন তাকেই আমরা ১৪ নং ওয়ার্ডবাসীর সর্বস্তরের জনগণ আমাদের প্রতিনিধি হিসেবে চাই।

তারা আরোও বলেন, দিদার খন্দকার যদি রাজি নাহয় আমরা ওয়ার্ডবাসী মিলে তাকে আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে আমরা তাকে জয়ী করে নিয়ে আসবো। আমাদের ওয়ার্ডে যদি দিদার খন্দকারকে প্রার্থী হিসেবে দেখতে না পাই তাহলে ভোট কেন্দ্রেই যাবো না।
মোঃ দিদার খন্দকার বলেন, গণতন্ত্র, রাজনীতি এবং আন্দোলন এই শব্দগুচ্ছের সঙ্গে অনেক আগে থেকেই আমার পরিচয়। আমার রন্ধ্রে রন্ধ্রে রাজনীতির বসবাস। রাজনীতি যেন আমার রক্তের প্রতিটি কণার সঙ্গে মিশে আছে।

তিনি আরও বলেন, আজ আপনারা আমাকে ভালবেসে কাউন্সিলর হিসেবে দেখতে চাইছেন। তাদের ভালবাসায় আমি নিজেও প্রস্তুত, যদি আমি মনোনয়ন পাই তাহলে বর্তমান সরকারের উন্নয়নের কাছে নিজের মেধা ও পরিশ্রম দিয়ে আধুনিক উন্নত একটি ১৪নং ওয়ার্ড পরিনত করার চেষ্টা করবো।
আমি সকলের কাছে দোয়া ও ভালবাসা চাই এবং আপনারা  যেভাবে অতিতেও আমাকে ভালবেসে পাশে ছিলেন, আগামীতেও যেন সেভাবে পাশে থাকেন। এলাকাবাসীর দোয়া ও ভালবাসাই আমার চলার পথের শক্তি সঞ্চয় হবে।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।