নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় সাঁড়াশি অভিযানে পুলিশ হত্যা ও ডাকাতি মামলার আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত মর্দাসাদী ও শ্রীনিবাসদী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স থেকে ৪০ জন ও আড়াইহাজার থানা থেকে ২৫ জনসহ মোট ৬৫ জন পুলিশ অংশগ্রহণ করেন।
অভিযানে হত্যা মামলায় ১ জন, ডাকাতি মামলায় ১ জন এবং ২ জন দূস্কৃতিকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো—স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি মো. সুমন মিয়া (৩২), পেশাদার ডাকাত হৃদয় (৩৭), দূস্কৃতিকারী ডালিম (৫০) এবং শাহ পরান (২৭)।
গ্রেফতারকৃতদের পরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply