নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
মহান স্বাধীনতা দিবসে চাষাঢ়াস্থ বিজয় স্তম্ভে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও ভাতৃপ্রতিম সংগঠনের নারায়ণগঞ্জ জেলা নেতৃবৃন্দ।
জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক হিমাংশু সাহার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মণ্ডলীর সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা সাচ্, পার্টির জেলা কমিটির সদস্য নাসির হোসেন এবং সুনীল দত্ত।
এসময় জেলা নারী মুক্তি সংসদের সংগঠক নারীনেত্রী আসমা রশিদ, রোমানা আক্তার প্রমুখও উপস্থিত ছিলেন।




Leave a Reply