নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আড়াইহাজারে পরিত্যক্ত একটি ব্যাগ থেকে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে আড়াইহাজার উপজেলার বালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, ওই রাতে র্যাবের সিপিসি টিম আড়াইহাজার থানা এলাকায় টহল ডিউটি করছিল। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, বালিয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের বাড়ির উত্তরে একটি কলাবাগানে সন্দেহজনক একটি লম্বা আকৃতির ব্যাগ পড়ে রয়েছে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ওই ব্যাগ থেকে দুটি পাইপগান, এক রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দতালিকা প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানায়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply