, , ,
শিরোনামঃ
কেউ চান মাথা গোঁজার ঠাঁই, কেউ চিকিৎসার টাকা—গণশুনানিতে পাশে দাঁড়ালেন মানবিক ডিসি জাহিদ যশোর আবাসিক হোটেলে অভিযান, দুই নারীসহ ১০ জন আটক চাকুরিচ্যুতি থেকে কারাবরণ, তবুও মচকাননি ডা. মজিবুর রহমান যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জে আর্ন্তজাতিক যুব দিবস পালিত কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন তরুণী সিদ্ধিরগঞ্জে হিযবুত তাওহীদের কার্যক্রম বন্ধের দাবিতে ইমাম-ওলামা ঐক্য পরিষদের সেমিনার শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে জরিমানা  নারায়ণগঞ্জে বেশিরভাগ এলাকায় তীব্র গ্যাস সংকট, ভোগান্তি  আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সহ মাদক-কিশোর গ্যাং নির্মূলে সফলতায় সর্ব মহলে প্রশংসিত এসপি মিজানুর রহমান মুন্সী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ ঘুষমুক্ত ভূমি সেবায় নজির স্থাপনে সর্বমহলে প্রশংসিত ডিসি মো: রায়হান কবির

আই.ই.টি, সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়নগঞ্জের সুনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান আই.ই.টি, সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ রমজান (৭ মার্চ) শনিবার শহরের চাষাঢ়াস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই আয়োজনে ইফতারের পাশাপাশি বিনোদনের জন্যও বিভিন্ন ব্যবস্থা ছিলো। আছরের নামাজ আদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানিকতা শুরু হয়ে রাত সাড়ে টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

দোয়া ও মোনাজাত শেষে মাগরিবের আজান ও ইফতার অনুষ্ঠিত হয়। ইফতার ভোজের পর শুরু হয় পুরনো বন্ধু-বান্ধবদের আলাপচারিতা, সৌজন্য কুশল বিনিময়।

এদিকে বহুদিন পর এই ইফতার পার্টি কেন্দ্র করে আইটি স্কুলের ব্যাচ ৯৮’র বন্ধুরা একত্রিত হওয়ায় গড়ে ওঠে এক মিলন মেলা, আনন্দ উৎসব, হইচই, আড্ডা। এ সময় অনেকেই সেলফি তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন। সর্বোপরি সকলের হাসি ঠাট্টা আনন্দে মুখরিত হয়ে উঠে আয়োজন।

পরবর্তীতে আবারও নতুন কোন কর্মসূচীর মাধ্যমে সকল স্কুল বন্ধদের মিলন মেলা ঘটবে এই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।