বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া নিহতের ঘটনায় অন্যতম আসামি শাকিল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার  ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩ বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণে আগুন, স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে ইপিআই টিকা অর্থের বিনিময়ে দেওয়ার অভিযোগে নারীকে ১ মাসের কারাদণ্ড 

এটিএম কামালের মা এর মৃত্যুতে সাবেক এমপি গিয়াসউদ্দিনের শোক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল -এর মা শাহানা খানম চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। এক শোক বার্তায় মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, মরহুমার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি।
‎উল্লেখ্য, সোমবার (৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় তিনি শহরের মিশনপাড়ায় সোনারগাঁও ভবনে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। বাসাতেই চলছিল তার চিকিৎসা।

‎এক সময়ে বিভিন্ন সামাজিক কাজে জড়িত ছিলেন শাহানা খানম। তিনি বিএনপির শুরুর দিতে রাজনীতিতেও সক্রিয় ছিলেন। বেশ কয়েক বছর আগে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন শাহানা খানম। ওই সময়ে খালেদা জিয়া দীর্ঘ সময় নিয়ে শাহানা খানমের কথা শুনেছিলেন।

‎তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া জাগো দল থেকে জড়িত। এছাড়া নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি, লায়ন্স নারায়ণগঞ্জ সিটির সভাপতি, নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান, কারা পরিদর্শক, জড়িত ছিলেন মহিলা ক্রিড়া সংস্থার সাথে। এছাড়াও তিনি মিশন পাড়া পঞ্চায়েতের সাথে জড়িত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।