মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জেলা প্রশাসক রায়হান কবীরের সাথে না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটির সৌজন্য সাক্ষাৎ  রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ড্রেজার তৈরি করে নদী থেকে মাটি তোলা হচ্ছে: সাংসদ আল-আমিন সংসদের প্রথম অধিবেশনে মেডিকেল কলেজের দাবি উত্থাপনের আহ্বান তারিকুল সুজনের ফতুল্লায় ভেকু দিয়ে মাটি তুলতে গিয়ে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে সোয়েটার কারখানায় আগুন রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীর চুল কেটে গাছের সঙ্গে বেঁধে মারধর রূপগঞ্জে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার রূপগঞ্জে ১২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক সোনারগাঁয়ের মাটিতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না: সাংসদ মান্নান নবাগত নাসিক প্রশাসক কে বিএনপি নেতা বাবুদের ফুলেল শুভেচছা  সেলিম মন্ডল হত্যা মামলায় আইভী গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর

ফতুল্লায় ঘুরতে নিয়ে দুই নারীর সহায়তায় তরুনীকে ধর্ষণ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিত তরুণী সোমবার ফতুল্লা মডেল থানায় এক পুরুষ ও দুই নারীসহ মোট তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন,  হাসান শরীফ (৪০), রুহানী চৌধুরী কথা ওরফে কথা আক্তার (২৫), ও বিন্দু (৩০)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী তরুণী তল্লা প্রাইমারি স্কুলের সামনে “রোজা বিউটি পার্লার”–এ প্রশিক্ষণ নিচ্ছিলেন। সেখানে কয়েক মাস আগে রুহানী চৌধুরী কথার সঙ্গে পরিচয় হয় এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ চলতে থাকে।

পরিচয়ের সূত্র ধরে চলতি মাসের ৪ তারিখ রাতে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন রুহানী চৌধুরী কথা। ভুক্তভোগী রাজি হলে রাত ১০টার দিকে ভুইগড় বাসস্ট্যান্ড থেকে পূর্ব–পরিকল্পনা অনুযায়ী তারা প্রাইভেট কারে মাওয়া যায়। রাতভর বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর বুধবার ভোর ৬টার দিকে তারা ফতুল্লার শান্তিধারা এলাকায় আসামি হাসান শরীফের ভাড়া বাসায় আসে।

এ সময় রুহানী চৌধুরী কথা ও বিন্দু তরুণীকে জোরপূর্বক হাসান শরীফের বেডরুমে আটকে রেখে অন্য কক্ষে চলে যায়। পরে হাসান শরীফ ভুক্তভোগীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা নন্দন চন্দ্র সরকার বলেন, “ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ফতুল্লা মডেল থানায় মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।