মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জেলা প্রশাসক রায়হান কবীরের সাথে না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটির সৌজন্য সাক্ষাৎ  রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ড্রেজার তৈরি করে নদী থেকে মাটি তোলা হচ্ছে: সাংসদ আল-আমিন সংসদের প্রথম অধিবেশনে মেডিকেল কলেজের দাবি উত্থাপনের আহ্বান তারিকুল সুজনের ফতুল্লায় ভেকু দিয়ে মাটি তুলতে গিয়ে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে সোয়েটার কারখানায় আগুন রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীর চুল কেটে গাছের সঙ্গে বেঁধে মারধর রূপগঞ্জে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার রূপগঞ্জে ১২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক সোনারগাঁয়ের মাটিতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না: সাংসদ মান্নান নবাগত নাসিক প্রশাসক কে বিএনপি নেতা বাবুদের ফুলেল শুভেচছা  সেলিম মন্ডল হত্যা মামলায় আইভী গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর

সোনারগাঁয়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও মতবিনিময় 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষ ‘অর্কিডে’ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসিফ আল জিনাত বলেন, “সাংবাদিকরা মানুষের চোখ ও কান। সাধারণ মানুষ যা দেখে না, সাংবাদিকরা তথ্য সংগ্রহের মাধ্যমে তা তুলে ধরেন। তাই নীতি-নৈতিকতা রক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি।”

তিনি আরও বলেন, “প্রশাসন ও মিডিয়া একে অপরের পরিপূরক। আপনারা প্রশাসনকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদের পাশে থাকব। সবাই মিলে সোনারগাঁকে আরও এগিয়ে নিতে চাই।”

সভায় তিনি প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সোনারগাঁ উপজেলার উন্নয়ন কর্মকা- আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।