, , ,
শিরোনামঃ
চাকরির প্রলোভন দেখিয়ে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে অস্ত্র ; চক্রের চার সদস্য গ্রেপ্তার  ডিশ ব্যবসায়ী নাসির হত্যা বিচারের দাবিতে স্বজন ও এলাকাবাসীর রাস্তা অবরোধ ও বিক্ষোভ  আওয়ামীলীগের অপপ্রচার ষড়যন্ত্রের প্রতিবাদে সজল-সাহেদের নেতৃত্বে বিশাল মিছিল  চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ মেধাবী প্রতিবন্ধী রাহাত কে মানবিক সহায়তা দিয়ে পাশে দাড়ালেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির ডিএনডি খাল দূষণের দায়ে আকবর ডাইং-কে মোবাইল কোর্ট অভিযান ৫০ হাজার টাকা জরিমানা ডিএনডি খালের পাশে অবৈধ কলকারখানার দূষণ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জব ফেয়ার ২০২৬”: উদ্বোধনে কর্মসংস্থান একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি: ডিসি রায়হান কবির

খুব শিগগিরই এ স্কুল সোনারগাঁয়ের অন্যতম আদর্শ বিদ্যালয়ে পরিণত হবে: সজীব

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সুশিক্ষিত জাতি, উন্নত দেশের চাবিকাঠি”- এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাইল্ড প্যারাডাইস মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহিরা শবনম যোবায়দার সার্বিক তত্ত্বাবধানে এবং বিএনপি নেতা মাসুম রানার সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমার ইউনিয়নে এমন একটি আদর্শ ও পরিবেশবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে—এটা আমার জন্য গর্বের। খুব শিগগিরই এ স্কুল সোনারগাঁয়ের অন্যতম আদর্শ বিদ্যালয়ে পরিণত হবে বলে আশা করি। পরীক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি।”

অনুষ্ঠানের প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ী শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মন জয় করে নেয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অফিসার দেলোয়ার হোসেন, কাজল তন্ত্র পাল, পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, উপজেলা যুবদল নেতা রাকিব হাসান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, থানা বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন এবং বিএনপি নেতা হাসান বশরী।

অনুষ্ঠানে অংশ নেন চাইল্ড হ্যাভেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ রিয়াজুল করিম, ইউনাইটেড স্কুলের অধ্যক্ষ দিপু আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সার্বিক পরিকল্পনায় ছিলেন বিদ্যালয়ের পরিচালক রোকেয়া বেগম। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস ছিল উৎসবমুখর।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।