মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জেলা প্রশাসক রায়হান কবীরের সাথে না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটির সৌজন্য সাক্ষাৎ  রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ড্রেজার তৈরি করে নদী থেকে মাটি তোলা হচ্ছে: সাংসদ আল-আমিন সংসদের প্রথম অধিবেশনে মেডিকেল কলেজের দাবি উত্থাপনের আহ্বান তারিকুল সুজনের ফতুল্লায় ভেকু দিয়ে মাটি তুলতে গিয়ে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে সোয়েটার কারখানায় আগুন রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীর চুল কেটে গাছের সঙ্গে বেঁধে মারধর রূপগঞ্জে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার রূপগঞ্জে ১২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক সোনারগাঁয়ের মাটিতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না: সাংসদ মান্নান নবাগত নাসিক প্রশাসক কে বিএনপি নেতা বাবুদের ফুলেল শুভেচছা  সেলিম মন্ডল হত্যা মামলায় আইভী গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ আওয়ামীলীগের ১৫ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম।

গ্রেফতারকৃতদের মধ্যে চারজন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তারা হলেন মো. ভোলা মেম্বার (৫৪), যুবলীগের সক্রিয় কর্মী মো. মাইন উদ্দিন (২৪), সিদ্ধিরগঞ্জ ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হক জিয়া (৪৫) এবং যুবলীগ কর্মী মো. রবিন (৩৫)।

এছাড়া বাকি ১১ জনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ছিল বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান, “মো. রবিন ও জিয়াউল হক জিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া মো. ভোলা ও মাইন উদ্দিনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলার অভিযোগ রয়েছে। সকল গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।