শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শ্রমিক জাগরণ মঞ্চের  ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ পরিদর্শনে ডিসি রায়হান কবির মে দিবসে পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পরিচ্ছন্ন পৃথিবী বিনির্মাণে শিল্পী হিসাবে কাজ করেন শ্রমজীবী মানুষ : ওবায়দুর রহমান সাংবাদিকদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহবান নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের হকার্স মার্কেট ভেঙ্গে প্রকৃত হকারদের পুনর্বাসনের ঘোষনা দিলেন নাসিক প্রশাসক  আড়াইহাজারে মাদক সেবনের আসর থেকে ৪ জনকে আটক করে ৩৪ ধারায় চালান নাসিক ১৭ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে চুরি ও মাদক মামলায় ৫ জন গ্রেপ্তার  ফতুল্লায় ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় ডাকাতি; তিন সদস্য গ্রেপ্তার 

জাতীয় যুবশক্তি’র নারায়ণগঞ্জ জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়াম মিলনায়তন কক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) যুব উইং “জাতীয় যুবশক্তির সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন সোমবার জাতীয় যুবশক্তি’র নারায়ণগঞ্জ জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সমন্বয় সভায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানের সঞ্চালনায়; প্রধান আলোচকের বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি’র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা উপকমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘জাতীয় যুবশক্তি জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে বড় শক্তি। জাতীয় যুবশক্তির হাত ধরেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে আমরা বাংলাদেশে সর্বোচ্চ ভূমিকা রাখবো। এবং আমরা সংগঠনের একে অন্যের সহযোগিতায় দুর্বার এগিয়ে আসবো। রাজনীতির মাঠে আমাদের কোনো সহযোদ্ধাকে যদি কেউ প্রতিহত করতে চায়, আমরা সবাই মিলে কঠিন প্রতিরোধ গড়ে তুলবো। যেন দ্বিতীয়বার এমন দুঃসাহস কেউ না দেখাতে পারে’।

উক্ত সমন্বয় সভায় আরও বক্তব্য রাখেন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ, সিনিয়র সংগঠক ইয়াছিন আরাফাত এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু৷ একইসাথে জাতীয় যুবশক্তি এগিয়ে যেতে পরামর্শ গ্রহণ করা হয় নারায়ণগঞ্জ জেলার এনসিপির সকল উপজেলার সমন্বয়কারীদের ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের স্থানীয় নেতৃবৃন্দের। শুভেচ্ছা বক্তব্য রেখেছেন জাতী যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক সাইফুল ইসলাম রোমান। তার শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, এই সমন্বয় সভা আমাদের জাতীয় যুবশক্তিকে নারায়ণগঞ্জে দ্রুত সময়ের মধ্যে সংগঠিত করতে সহযোগিতা করবে৷
এসময় সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।