মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নাসিক ৮ নং ওয়ার্ডসহ নারায়ণগঞ্জবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী দেলোয়ার হোসেন খোকন এর শুভেচ্ছা  নারায়ণগঞ্জবাসীকে চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি মোঃ মাসুম প্রধানের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা “মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো অর্জন নেই: বিশিষ্ট ব্যবসায়ী মো: সাগর মিয়া ঈদুল আজহা ত্যাগ ও আত্মোৎসর্গের শিক্ষা নিয়ে আসে,অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ঈদ উপলক্ষে নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র‍্যাবের বিশেষ টহল ও চেকপোস্ট ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’ দেশবাসীসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ দিদার খন্দকার নাসিকের ১১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরতে সরকার কাজ করছে: সাংস্কৃতিক প্রতিমন্ত্রী  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন নাসিক ৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আবুল বাশার বাদশা খাঁন

সোনারগাঁয়ে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

সোনারগাঁয়ে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। বুধবার (২১ মে) কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতদের বয়স আনুমানিক ৩২-৩৫ বছরের মধ্যে এবং তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি বাস স্ট্যান্ড এলাকা এবং পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) ওয়াহিদ মোর্শেদ জানান, মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের কোনো পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে এবং ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও জানান, লাশ দুটির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।