শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়: সজীব স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় চাঁদাবাজ-সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে  সিদ্ধিরগঞ্জে হলিডে স্পোটিং ক্লাবের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে,একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে: এমপি আল-আমিন  নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ভিপি নুর ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা 

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে সাবেক কাউন্সিলর সাদরিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিপুল সংখ্যাক নেতাকর্মী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক , সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ সভাপতি গোলাম মুহাম্মাদ সাদরিল। মঙ্গলবার সকালে তিনি খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিপুল সংখ্যাক নেতাকর্মী নিয়ে সেখানে উপস্থিথ থাকেন।

এ সময় সাদরিল সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ফিরে আসা গণতন্ত্রে উত্তরণের পথ সহজ করবে। খালেদা জিয়া দীর্ঘকাল ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিবাদ বিদায় নেওয়ার পর বন্দিদশা থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। সেখানে প্রায় ৪ মাস চিকিৎসা শেষে আজ দেশে ফিরে আসছেন। এটা আমাদের জন্য, জাতির জন্য একটা আনন্দের দিন।

উল্লেখ্য, লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে বেলা ১১টা ২০ মিনিটে বিমানবন্দর থেকে নিজ বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। পথে-পথে দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনায় সিক্ত হয়ে দুপুর ১টা ২৫ মিনিটে তিনি গুলশানের বাসভবনে পৌঁছান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।