বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে হেরোইনসহ ৭ জনকে গ্রেপ্তার  নারায়ণগঞ্জে ৩০০ শয্যা হাসপাতালে পুনরায় চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম  রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া নিহতের ঘটনায় অন্যতম আসামি শাকিল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার  ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩ বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নববর্ষ ১৪৩২

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নিজস্ব প্রতিনিধি-

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নববর্ষ ১৪৩২ উপলক্ষে ‘বাংলা বর্ষবরণ ও লোকজ সংস্কৃতি’ শীর্ষক আলোচনা সভা ও এক সাংস্কৃতিক অনুষ্ঠানিত হয়।
২৬এপ্রিল, শনিবার বিকাল ৪টায়
নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে ছিলো কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত ও আলোচনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকির হোসেন।

আলোচনা করেন প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, জেলা কমিটির সহ-সভাপতি শ, ম, কামাল হোসেন ও জেলা কমিটির সদস্য দুলাল সাহা।

আলোচকগণ বলেন, আমাদের সমাজ, নদী, মাটি, প্রকৃতি ও গ্রামীন মানুষের জীবন সংগ্রাম থেকে লোকজ সংস্কৃতি গড়ে উঠেছিল। এই সংস্কৃতি ছিল অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক। যুগ যুগ ধরে আমাদের এই লোকজ সংস্কৃতি, হিন্দু মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান সকল ধর্মের মানুষ কে সম্প্রীতির পথ দেখিয়েছে।

এ বছর পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা ও তার নামকরন নিয়ে সরকারি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। নেতৃবৃন্দ তার তীব্র নিন্দা জানান।

কবিকণ্ঠে কবিতা পাঠ করেন, প্রগতি’র সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সহ-সাধারণ সম্পাদক রাজলক্ষী, কবি শফিকুল ইসলাম আরজু, জেলা কমিটির সদস্য কবি দীন ইসলাম দীপু, কবি মারিয়াম, কবি মৃদুল সাহা, কামরুল হাসান নিবিড়, মোঃ শুক্কুর মাহমুদ জুয়েল।
আবৃত্তি করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাকসুদা ইয়াসমিন, দপ্তর সম্পাদক তিথি সুবর্ণা ও কবি পল্লবী প্রত্যাশা।
সংগীত পরিবেশন করেন, সুজয় রায় চৌধুরী বিকু ও প্রিয়ন্তি আমিন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।