বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
প্রায় ২৫ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার, মজুতদাররা রাষ্ট্রের শত্রু : ডিসি জাহিদুল ইসলাম মিঞা সদর উপজেলার প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সেলিম মন্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভী’র জামিন নামঞ্জুর  নারায়ণগঞ্জে ৫০ জন চাঁদাবাজের তালিকা বন্দরে ৪০ বছর বয়সী এক মন্দিরের সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁয়ে জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্ত সভা ফতুল্লায় স্টেডিয়ামের পাশে রাস্তা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার  জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ: নিরব রায়হান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে বিকল্পধারার মহাসচিব ওবায়দুর রহমান মৃধার শোক

রূপগঞ্জে রায়হান হত্যা: এজাহারনামীয় একই পরিবারের ৩ আসামি গ্রেফতার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রায়হান হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। সোমবার (২২ এপ্রিল) রাত ১০টা ৪৫ মিনিটে আড়াইহাজার থানার বেপারীবাড়ি বায়তুল নূর জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রূপগঞ্জ থানার বরুনা পূর্বেরটেক এলাকার বাসিন্দা মৃত ইয়ানুছের ছেলে তাইজুল (৪০), তার স্ত্রী রাহিমা (৩৫), ও মেয়ে তাইরিন (১৯)।

মামলার সূত্রে জানা গেছে, রূপগঞ্জ থানার বরুনা গ্রামের মনোয়ার আলীর ছেলে রায়হান দীর্ঘদিন বিদেশে অবস্থান করছিলেন। এ সময় তার সঙ্গে একই এলাকার ইয়ানুছের ছেলে তাইজুলের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে। এই সম্পর্কের সূত্র ধরে তাইজুল তার প্রয়োজনের কথা বলে রায়হানের কাছ থেকে ৫ লক্ষ টাকা ধার নেন।

পরবর্তীতে রায়হান বিদেশ থেকে ফিরে টাকার জন্য চাপ দিলে তাইজুল তা ফেরত না দিয়ে নানা তালবাহানা করতে থাকে। গত ২৪ মার্চ বিকেল ৫টায় তাইজুল ফোনে ডেকে রায়হানকে নিজের বাড়িতে নিয়ে যান। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কোনো এক সময় তাইজুল, তার স্ত্রী ও কন্যার সহায়তায় নিজ বাড়ির দোতলা ভবনে রায়হানকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যান।

ঘটনার পর রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। পরে নিহত রায়হানের পিতা আদালতে একটি নালিশি মামলা দায়ের করলে আদালতের আদেশক্রমে ২২ এপ্রিল রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে র‍্যাব-১১।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।