বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া নিহতের ঘটনায় অন্যতম আসামি শাকিল গ্রেফতার সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব শেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার  ভূমি সেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ সেবা পাবে ফতুল্লায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩ বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণে আগুন, স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে ইপিআই টিকা অর্থের বিনিময়ে দেওয়ার অভিযোগে নারীকে ১ মাসের কারাদণ্ড 

রাজনীতির ‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরীর আর নেই

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি পাওয়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন; তার বয়স হয়েছিল ৮২ বছর। শেরপুর-২ আসনের ছয়বারের সংসদ সদস্য মতিয়া চৌধুরী আওয়ামী লীগ সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মতিয়া চৌধুরীর মৃত্যু হয় বলে তার সাবেক একান্ত সচিব মো. শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

মতিয়া চৌধুরী যখন সংসদ উপনেতা ছিলেন, তখন তার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি কর্মকর্তা শাহজালাল। মতিয়া চৌধুরীর পরিবারের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তার।

শাহজালাল জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ মতিয়া চৌধুরী সপ্তাহখানেক আগে হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন। বুধবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর-২ আসনের ছয়বারের সংসদ সদস্য মতিয়া চৌধুরী ১৯৯৬, ২০০৯ ও ২০১৩ সালে তিন মেয়াদে আওয়ামী লীগ সরকারের কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তাকে সংসদ উপনেতার দায়িত্ব দেওয়া হয়।

১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে মতিয়া চৌধুরীর জন্ম। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা। ১৯৬৪ সালে সাংবাদিক বজলুর রহমানের সঙ্গে তার বিয়ে হয়।

ইডেন কলেজে পড়ার সময় বাম ধারার ছাত্র রাজনীতিতে জড়ান মতিয়া। ১৯৬১-৬২ মেয়াদে তিনি ছিলেন ইডেন কলেজ ছাত্রী সংসদের ভিপি। ১৯৬৫ সালে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হন।

১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফার আন্দোলনে জোরালো ভূমিকা ছিল মতিয়া চৌধুরীর। তখনকার পাকিস্তানি শাসকের বিরুদ্ধে অগ্নিঝরা বক্তৃার জন্য তাকে ‘অগ্নিকন্যা’বলা হত।

১৯৬৭ সালে পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন মতিয়া। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় তিনি আহতদের শুশ্রুষায় নিজেকে নিবেদিত করেন।

পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেওয়া মতিয়া স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় বেশ কয়েকবার গ্রেপ্তারও হয়েছেন।

সর্বশেষ তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ দেয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।