শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজিবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে জেলা যুবদল নেতাদের মিছিল নিয়ে যোগদান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা  একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল চব্বিশের রাজাকার: রাজিব মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে জেলা ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা  স্বাধীনতার যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ হয়েছিল, আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি: এড. সাখাওয়াত হোসেন  স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ স্বাধীনতার পরও সমাজে নানা ধরনের বৈষম্য রয়ে গেছে: ডিসি সনাতন ধর্মাবলম্বীদের ‘মহাঅষ্টমী স্নান’ উৎসব শুরু সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার 

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজিবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে জেলা যুবদল নেতাদের মিছিল নিয়ে যোগদান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে এক বিশাল ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এই র‍্যালিতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক নেতা ও বর্তমান জেলা যুবদল নেতাদের এক মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।

বিকেলে নগরীর মিশনপাড়া মোড় থেকে বর্ণাঢ্য এই র‍্যালিটি শুরু হয়। এরপর এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিশনপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। র‍্যালি চলাকালে নেতাকর্মীদের আকাশবাতাস কাঁপানো স্লোগান এবং হাতে থাকা লাল-সবুজের জাতীয় পতাকায় পুরো এলাকায় এক উৎসবমুখর ও দেশপ্রেমের আবহে সৃষ্টি হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  মঈনুল হাছান রবিন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সামাউন ইসলাম স্বর্না, সাবেক সহ সভাপতি রিয়াজ হাসিব সিফাত, যুবদল নেতা গোলাম সারোয়ার সাওন, মো রুবেল হোসেন, নাজমুল প্রধান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি নাজমুল হাসান রাব্বি,  নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো উজ্জ্বল হোসাইন (সজল), কুতুবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড   বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেনসহ র‍্যালিতে  বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা অংশ নেন। র‍্যালিটি সফল করতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।