শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
দশ মামলায় জামিন, আর একটি হত্যা মামলায় আইভীকে ‘শ্যােন অ্যারেষ্ট’  নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার দ্রুততম সময়ের মধ্যে ভাঙাচোরা সড়ক মেরামত করে তোলা হবে নাসিক প্রশাসক  অটোচালক শাহাদাতের পাশে এমপি মান্নান, দিলেন নতুন অটোরিকশা  আড়াইহাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১ এনসিপির কেন্দ্রীয় সদস্য তনু’কে সাময়িক অব্যাহতি,কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সোনারগাঁয়ের মো. মোস্তাকুর রহমান নারায়ণগঞ্জ জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত  নবনিযুক্ত নাসিক প্রশাসকের সাথে সাবেক কাউন্সিলর সাদরিলের সাক্ষাৎ

স্বদেশ বিচিত্রা যশোরের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

স্টাফ রিপোর্টার (যশোর):

যশোর শহরের দারুল আজকার খানকায়ে ফুরফুরা এতিমখানা ও মাদ্রাসায় স্বদেশ বিচিত্রা যশোরের উদ্যোগে ইফতার, দোয়া মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ই রমজান, ১৪ই মার্চ ২০২৫) এই মহতী আয়োজনে এতিম শিশুদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধর-এর সার্বিক সহযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। ইফতারের পর ঈদ শুভেচ্ছা হিসেবে শিক্ষার্থীদের হাতে কোরআন শরীফ, পাঞ্জাবি, আতর, জায়নামাজ, টুপি ও তসবিহ তুলে দেওয়া হয়। ঈদ উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দে আপ্লুত হয়ে স্বদেশ বিচিত্রার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সকালের সম্পাদক ও স্বদেশ বিচিত্রার খুলনা বিভাগীয় স্টাফ রিপোর্টার মীর দিনার হোসেন, স্বদেশ বিচিত্রার যশোর জেলা প্রতিনিধি মো. আসিফ আকবর সেতু এবং বাংলাদেশ সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার বিজয় মাহমুদ।

এছাড়া, যশোর জার্নালের মিরাজ হোসেন তপু, জিহাদ হোসেন ও মো. মামুনসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।