রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাবেক মেয়র আইভীর জামিন-আটক প্রসঙ্গে প্রশ্ন তুললেন সাংবাদিক ডেভিড বার্গম্যান মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ওমরাহ পালনে সৌদি আরবে মাসুদুজ্জামান  নবনির্বাচিত দুই এমপিকে গ্রাজুয়েটস এসোসিয়েশনের সংবর্ধনা  ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক দোকানদারকে পিটিয়ে রক্তাক্ত জখম, নগদ টাকা লুট ত্বকী হত্যার দ্রুত বিচার চেয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ২৪ বিশিষ্ট নাগরিকের হস্তক্ষেপ কামনা  মাসুদুজ্জামানের উদ্যােগে ১২ শ দুস্থ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ  সিমরাইলে স্টিকারের মাধ্যমে চাঁদা আদায়ের টাকা ২৪ ঘন্টার মধ্যে ফেরত দেওয়ার আহবান সজীবের নৌমন্ত্রীকে জাকির খানের পক্ষে ফুলেল শুভেচছা জানিয়েছেন বিএনপি নেতা দিদার খন্দকার  অবরোধকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ,  আহত ১০ নারায়ণগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত

সিমরাইলে স্টিকারের মাধ্যমে চাঁদা আদায়ের টাকা ২৪ ঘন্টার মধ্যে ফেরত দেওয়ার আহবান সজীবের

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিমরাইল সিএনজি স্ট্যান্ড এলাকায় সিএনজি চালকদের কাছ থেকে স্টিকারের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগকে উদ্বেগজনক, অনৈতিক ও বেআইনি বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজিব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, সিমরাইল সিএনজি স্ট্যান্ডে এ রহমান সুপার মার্কেটের সামনে স্টিকারের মাধ্যমে প্রতিটি সিএনজি চালকের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি।

স্ট্যাটাসে খাইরুল ইসলাম সজিব আরও লেখেন, যেসব সিএনজি চালকের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বচ্ছভাবে ফেরত দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, “আমরা সব সময় দুর্বল ও পরিশ্রমী মানুষের পাশে আছি। কারও কষ্টার্জিত অর্থ জোরপূর্বক নেওয়ার সুযোগ এখানে নেই।”

স্ট্যাটাসের শেষ অংশে তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, অপ্রয়োজনীয় পরিস্থিতি সৃষ্টি না করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।