সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

সাবেক মন্ত্রী গাজীর পিএস কবির কক্সবাজার থেকে গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস আফজাল কবিরকে গ্রেপ্তার করেছে কক্সবাজার জেলা পুলিশ। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে সৈকতের কলাতলী জোনের কক্স টু ডে হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নারায়ণগঞ্জে রূপগঞ্জ থানার বেশ কয়েকটি মামলার আসামি আফজাল কবির কক্সবাজারের হোটেলে আত্মগোপনে রয়েছেন বলে জানা যায়। পরে পুলিশ তারকা হোটেল কক্স টু ডে-তে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস হিসেবে দায়িত্ব পালনের সময় নানা অপরাধে জড়িয়ে পড়েন।

এসপি আরও জানান, গ্রেফতার আফজাল কবিরকে কক্সবাজার সদর মডেল থানায় রাখা হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশ রওয়ানা হয়েছে এসে পৌঁছালে তাকে হস্তান্তর করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।