বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নাসিক ৮ নং ওয়ার্ডে মহানগরী জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যােগে সেলাই মেশিন বিতরণ নারায়ণগঞ্জে ২৭টি ওয়ার্ডে মাসুদুজ্জামানের ঈদ উপহার পেলো ৫৪০ জন ইমাম ও মুয়াজ্জিন  এমপি সাহেব আপনাদে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করার চেষ্টা করছেন: সজীব বন্দরে তরুন সমাজের উদ্যোগে গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে “মরহুম গোলাপ প্রধান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ জাতীয় যুব শক্তির নেতা নিরব রায়হানে উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ 

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়ায় তিনটি পোশাক কারখানায় ভাঙচুর

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ  

সিদ্ধিরগঞ্জে তিনটি পোশাক কারখানায় ভাঙচুর করা হয়েছে। অভিযোগ, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়া। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় ইপিজেডের ভেতরে এই ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুরের অভিযোগে ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

তথ্যটি নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনের জনগণের প্রতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দেওয়ার দাবিতে আজ বিকেলে মিছিল নিয়ে আদমজী ইপিজেডে ঢোকেন বহিরাগত কয়েক শ শ্রমিক। তাঁরা ইপিজেডের ভেতরে ঢুকে ইউনেসকো বিডি লিমিটেড, অনন্ত ওয়াশিং সোয়েটার ও এপিক গার্মেন্টস নামের নামের তিনটি কারখানায় ইটপাটকেল ছোড়েন। এ সময় তাঁরা কারখানার জানালার গ্লাস ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। কারখানার ভেতর থেকে শ্রমিকেরা পাল্টা ইটপাটকেল ছোড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পরে বিকেল পাঁচটার দিকে কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানায়, ‘মার্চ ফর গাজা’ প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার দাবি জানিয়ে বহিরাগত শ্রমিকেরা ইপিজেডের ভেতরে ঢুকে তিনটি কারখানায় ভাঙচুর করেছেন। এ সময় পাল্টা ইটপাটকেল ছোড়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ৪৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদমজী ইপিজেডের ভেতরে অনুপ্রবেশ, কারখানায় হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।