মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জেলা প্রশাসক রায়হান কবীরের সাথে না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটির সৌজন্য সাক্ষাৎ  রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ড্রেজার তৈরি করে নদী থেকে মাটি তোলা হচ্ছে: সাংসদ আল-আমিন সংসদের প্রথম অধিবেশনে মেডিকেল কলেজের দাবি উত্থাপনের আহ্বান তারিকুল সুজনের ফতুল্লায় ভেকু দিয়ে মাটি তুলতে গিয়ে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে সোয়েটার কারখানায় আগুন রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীর চুল কেটে গাছের সঙ্গে বেঁধে মারধর রূপগঞ্জে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার রূপগঞ্জে ১২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক সোনারগাঁয়ের মাটিতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না: সাংসদ মান্নান নবাগত নাসিক প্রশাসক কে বিএনপি নেতা বাবুদের ফুলেল শুভেচছা  সেলিম মন্ডল হত্যা মামলায় আইভী গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর

বন্দরে বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় আলোচনা সভা, র‍্যালী ও অদম্য নারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় বন্দর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভিন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রহিমা আক্তার ইতি, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রফিক আবেদীন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মাহবুবা আক্তার শেফালী, উপজেলা গ্রাম্য আদালত সহকারী সীমা আক্তার।

এছাড়াও বন্দর উপজেলার বিভিন্ন এলাকার নারীরা অংশগ্রহণ করেন। এ দিবসে বিশেষ ক্ষেত্রে অবদান রাখায় ৩ জন নারীকে “অদম্য নারী পুরস্কার–২০২৫” সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়

এ সময় বক্তারা বলেন , “নারীকে পিছিয়ে রেখে কোনো সমাজ এগোতে পারে না। প্রত্যেক নারীই তার নিজ অবস্থানে এক একজন অদম্য শক্তি।   নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বেগম রোকেয়ার জীবনাদর্শ আজও সমান প্রাসঙ্গিক। নারীরা এগিয়ে গেলে পুরো সমাজই এগিয়ে যায়।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।