রবিবার, ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
স্বাধীনতা দিবস উপলক্ষে রাজিবের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে জেলা যুবদল নেতাদের মিছিল নিয়ে যোগদান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে গণসংহতি আন্দোলনের শ্রদ্ধা  একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল চব্বিশের রাজাকার: রাজিব মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে জেলা ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা  স্বাধীনতার যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ হয়েছিল, আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি: এড. সাখাওয়াত হোসেন  স্বাধীনতা দিবসে বিজয় স্তম্ভে জেলা পুলিশের পুষ্পস্তবক অর্পণ স্বাধীনতার পরও সমাজে নানা ধরনের বৈষম্য রয়ে গেছে: ডিসি সনাতন ধর্মাবলম্বীদের ‘মহাঅষ্টমী স্নান’ উৎসব শুরু সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার 

বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে নৈশপ্রহরীর মৃত্যু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

বন্দরে নবীগঞ্জ-মদনগঞ্জ নতুন রাস্তার পাশে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায়, ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুন) দিবাগত ওই ঘটনা ঘটে। পরে ভোরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। তথ্যটি নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু বকর সিদ্দিক।

নিহত ব্যাক্তির নাম মো. আবু বক্কর সিদ্দিক (৪৮)। সে বন্দর উপজেলার সিএসডি গেইটের খান বাড়ির মোড় এলাকার জানু দেওয়ানের ছেলে।

পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, বন্দর উপজেলার সিরাজউদ্দৌলা ক্লাব হইতে নবীগঞ্জগামী রাস্তার ডিভাইডারের মাঝখানের বিদ্যুতের খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায আবু বক্কর। পরে স্থানীয় লোকজন সকাল ৭টার দিকে বিদ্যুতের খুঁটির তারের সাথে আবু বক্কর এর মৃতদেহ জড়ানো অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়।

বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক জানান, আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ ফোর্স যাই। আমরা লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করেছি। এ ঘটনায় অভিযোগ পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে। নারায়ণগঞ্জ বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন আছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।