, , ,
শিরোনামঃ
বহিষ্কারাদেশ প্রত্যাহার ও দলীয় সকল পদ ফিরে পেতে পারেন এমপি মান্নানের পুত্র সজিব  নারী ও শিশু নির্যাতন মামলার আসামি রাসেলকে কোর্ট চত্বরের বাহির থেকে গ্রেপ্তার  বন্দরে সিএসডি জামে মসজিদের পানির মোটরসহ অন্যান্য জিনিসপত্র চুরি ঘটনায় ৩ জন গ্রেপ্তার  বন্দরে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার  টানা বৃষ্টিতে রেইনকোট পরে ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় খাবার নিয়ে আশ্রয়কেন্দ্রে মানবিক ডিসি জাহিদ খেলাধুলাকে স্কুল সিলেবাসে অন্তর্ভুক্ত করা সহ খেলোয়াড়দের ভাতার ঘোষণা মামুন মাহমুদের তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি অংশ হিসেবে সাবেক যুবদল নেতাকর্মীদের দুই মাসব্যাপী কর্মসূচি অব্যাহত উপপরিচালক পদে পদোন্নতিতে জেলা তথ্য অফিসার কামরুজ্জামানের বিদায় সংবর্ধনা রুপগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিল ও ইএসকাফ জব্দ; ১ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে কম্বলবোঝাই ক্যাভার্ড ভ্যান ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেপ্তার 

বন্দরে পরকীয়ার সন্দেহে হত্যাকাণ্ড, মামলা দায়ের 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বন্দরে পরকীয়ার সন্দেহে নৃশংস হত্যাকাণ্ড! বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও মাথা থেঁতলে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বন্দর থানায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১১ জনকে আসামি করে, নিহত শহীদুল ইসলাম ওরফে রাহিমের (২৩) মা রাশিদা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন, বন্দরের মুছাপুর ইউনিয়নের বারপাড়া গ্রামের রহম উদ্দিনের ছেলে ইকবাল হোসেন, একই গ্রামের সোনা মিয়ার ছেলে সালাউদ্দিন, সালাউদ্দিনের স্ত্রী শিল্পী আক্তার ও ছেলে হাসিব, অহিদুল্লাহর ছেলে হিমেল, অলিউল্লাহর ছেলে মাকসুদ, হযরত আলীর ছেলে আমজাদ হোসেন ও জামান, আবিল হোসেনের ছেলে রহমত আলী, কলিমউদ্দিনের ছেলে হাবিবউল্লাহ ও বাঁধন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মুছাপুর দক্ষিণ বারপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে শহীদুল ইসলাম ওরফে রাহিমকে ইকবাল হোসেনের বড় ভাই বাহরাইন প্রবাসী বিল্লাল মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে চোর আখ্যা দিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয় এবং ইট দিয়ে মাথা থেঁতলানো হয়। গুরুতর আহত রাহিমকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই আসামিদের গ্রেফতারে জোর অভিযান শুরু করেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।