মঙ্গলবার, ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
জেলা প্রশাসক রায়হান কবীরের সাথে না:গঞ্জ জার্নালিস্ট ইউনিটির সৌজন্য সাক্ষাৎ  রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ড্রেজার তৈরি করে নদী থেকে মাটি তোলা হচ্ছে: সাংসদ আল-আমিন সংসদের প্রথম অধিবেশনে মেডিকেল কলেজের দাবি উত্থাপনের আহ্বান তারিকুল সুজনের ফতুল্লায় ভেকু দিয়ে মাটি তুলতে গিয়ে তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে সোয়েটার কারখানায় আগুন রূপগঞ্জে চুরির অভিযোগে তিন নারীর চুল কেটে গাছের সঙ্গে বেঁধে মারধর রূপগঞ্জে পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার রূপগঞ্জে ১২ কেজি গাঁজাসহ এক নারীকে আটক সোনারগাঁয়ের মাটিতে আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না: সাংসদ মান্নান নবাগত নাসিক প্রশাসক কে বিএনপি নেতা বাবুদের ফুলেল শুভেচছা  সেলিম মন্ডল হত্যা মামলায় আইভী গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর

ফতুল্লায় ১শ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় ছয়তলা ভবনের ছাদের একটি কক্ষ থেকে ১০০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশনস) আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই রফিক, এসআই জহিরুল ইসলাম, এসআই শামীম হোসেন ও সঙ্গীয় ফোর্স জামতলা এলাকায় আবু তালেবের ছয়তলা ভবনে তল্লাশি চালান। এতে ভবনের ছাদের ঘরে থাকা দুই যুবককে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম সাজু (২৭) ও হাবিব মিয়া (২৫)। দুজনই ওই ভবনের ছাদের ঘরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, সাজুর কাছ থেকে ৮০টি এবং হাবিবের কাছ থেকে ২০টি ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে বলে ফতুল্লা মডেল থানা পুলিশ নিশ্চিত করেছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।