বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

নারায়ণগঞ্জে শুক্রবার জুমার নামাজে মুসুল্লিদের ঢল

আজ পবিত্র মাহে রমজান মাসের ১৮তম রোজা এবং রমজানের দ্বিতীয়ার্ধ মাগফিরাতের শেষ জুমায় নারায়ণগঞ্জ শহর ও শহরের বাইরের মসজিদ গুলোতে মুসল্লীদের ব্যাপক ভীড় দেখা গেছে।

শুক্রবার (২৯ মার্চ) শহরের ডিআইটি মসজিদ ও মাসদাইরে সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থান মসজিদ, চাষাঢ়া নুর মসজিদ , চাষাঢ়া বাগে জান্নাত জামে মসজিদ, ফকিরতলা জামে মসজিদ, নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদ, মাসদাইর বাজার বায়তুল আমান জামে মসজিদসহ বিভিন্ন মসজিদের ভিতরে ও বাইরে কানায় কানায় পূর্ণ ধর্মপ্রাণ মুসল্লিদের ভীর।

অন্যান্য জুমাবারের তুলনায় এদিন মসজিদগুলোতে মুসুল্লিদের ভিড় ছিল অনেক বেশি। এসময় মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই ফুটপাতে দাঁড়িয়ে ও সড়কে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন।

জুমার দিন দুপুর সাড়ে ১২টার মধ্যেই শহরের মসজিদ মুসল্লিতে পূর্ণ হয়ে যায়। দুপুর একটা বাজতেই মসজিদের প্রতিটি তলা পরিপূর্ণ হয়ে যায়। যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এদিন জুম্মার নামাজ আদায়ে প্রস্তুতি ধর্মপ্রাণ মুসলমানদের।

রোজাদাররা মহান সৃষ্টিকর্তার দরবারে মাথা ঠেকিয়ে তার আনুগত্যতা শিকারের পাশাপাশি দেশ ও মানবজাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করতে হাজির হয় মসজিদে।

পবিত্র মাহে রমজানের রহমত, বরকত ও মাগফিরাতের তৃতীয় জুমার নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্বের সব মানুষের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

তার আগে মসজিদগুলোতে রমজানের ফজিলত ও রমজানের পবিত্রতা রক্ষায় করনীয় বিষয়ে মূল্যবান আলোচনা করেন মসজিদের খতিবরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।