শুক্রবার, ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নাসিক ৮ নং ওয়ার্ডে মহানগরী জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যােগে সেলাই মেশিন বিতরণ নারায়ণগঞ্জে ২৭টি ওয়ার্ডে মাসুদুজ্জামানের ঈদ উপহার পেলো ৫৪০ জন ইমাম ও মুয়াজ্জিন  এমপি সাহেব আপনাদে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করার চেষ্টা করছেন: সজীব বন্দরে তরুন সমাজের উদ্যোগে গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে “মরহুম গোলাপ প্রধান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ জাতীয় যুব শক্তির নেতা নিরব রায়হানে উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ 

ঝালকাঠির রাজাপুরে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার, আটক ১

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন বাগড়ি বাঁশতলা এলাকার ইউশা ফিলিং স্টেশনের সামনে জেবি পবিরহন নামের ভান্ডারীয়া অভিমুখি যাত্রীবাহী বাস থেকে তিন কেজি গাঁজা উদ্ধার সহ একজনকে আটক করে রাজাপুর থানা পুলিশ।

এ বিষয় পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাথরঘাটাগামী জেবি পরিবহনে মাসুম ফেনী থেকে গাঁজা নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশের একটি দল গত ৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাগড়ি বাঁশতলা এলাকার ইউশা ফিলিং স্টেশনের সামনে জেবি পবিরহন নামের ভান্ডারীয়া অভিমুখি যাত্রীবাহী বাস থামিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় পূর্ব সংবাদের ভিত্তিতে যাত্রীবাহি বাসে থাকা মাসুমকে আটক করা হলে তার কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে।

গ্ৰেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মাসুম জোমাদ্দার (৩৫) রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকার মৃত ইয়াকুব আলী জমাদ্দরের ছেলে।

এই ঘটনায় রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।