রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-ঢাকা বিআরটিসি এসি বাস সার্ভিসের উদ্বোধন  এমপি কালামে’র রাজনৈতিক সচিব হলেন পুত্র আশা আই.ই.টি, সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আরিফ মীর  নারায়ণগঞ্জের যে পরিবর্তন হওয়া দরকার সেই পরিবর্তনগুলো হয়নি: প্রতিমন্ত্রী সাকি ব্রিটিশ আমল থেকে এই শহরকে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো কিন্তু নারায়ণগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত: এমপি কালাম সিদ্ধিরগঞ্জে মসজিদের সামনে নির্মাণসামগ্রীর স্তুপ, মুসল্লিদের চলাছলে ভোগান্তি  রাজধানীর পাশেই নারায়গঞ্জ হচ্ছে সবচেয়ে অবহেলিত একটি জেলা: প্রশাসক সাখাওয়াত আমরা প্রত্যাশা করি ঐক্যবদ্ধভাবে  একটি সুন্দর বাংলাদেশ গড়বো: এমপি আল-আমিন  এতিম শিশুদের নিয়ে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির ইফতার ও দোয়া মাহফিল

এমপি কালামে’র রাজনৈতিক সচিব হলেন পুত্র আশা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম তার নির্বাচনী এলাকার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে তার পুত্র মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশাকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

‎‎জারি করা নিয়োগপত্রে উল্লেখ করা হয়,  আবুল কাউছার আশা এমপি আবুল কালামের পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয়, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবেন।

‎‎নিয়োগপত্রে আরও বলা হয়, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং এমপির নির্দেশক্রমে বলবৎ থাকবে। একই সঙ্গে আশা প্রকাশ করা হয় যে, আবুল কাউছার আশা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।

‎‎উল্লেখ্য, এ নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।