নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম তার নির্বাচনী এলাকার রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে তার পুত্র মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশাকে রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।
জারি করা নিয়োগপত্রে উল্লেখ করা হয়, আবুল কাউছার আশা এমপি আবুল কালামের পক্ষে নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রম সমন্বয়, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা এবং রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সহায়তা করবেন।
নিয়োগপত্রে আরও বলা হয়, এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং এমপির নির্দেশক্রমে বলবৎ থাকবে। একই সঙ্গে আশা প্রকাশ করা হয় যে, আবুল কাউছার আশা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
উল্লেখ্য, এ নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম।