, , ,
শিরোনামঃ
ফতুল্লা থানা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক হলেন আতিকুর রহমান মুন্না নজরুলের সাম্য-মানবতার চেতনা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে হবে’ : প্রধানমন্ত্রী তারেক রহমান ফতুল্লায় অপহরণের পর হত্যা; লেপ-তোশকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার  এইচএসি পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানালেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নিজাম উদ্দিনের কোটি টাকায় নেওয়া দুই ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ জন্ম-মৃত্যু নিবন্ধনে ‘দৃষ্টান্তমূলক সাফল্য’ অর্জনে সোনারগাঁও ইউএনও’কে বিশেষ প্রশংসাপত্র দিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বাবাকে বাঁচান, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ঔষধ কেনার টাকাও নেই- মানবিক ডিসির গণশুনানিতে অসহায় মানুষের আর্তনাদ ও সমাধান ছাড়িয়ে নিতে বিএনপির নেতার দৌড়ঝাপ অব্যাহত ;সিদ্ধিরগঞ্জে অস্ত্রধারী সন্ত্রাসী নাজির গ্রেপ্তারে স্বস্তি ফিরলেও নাশকতার আশংকা একটি বাসযোগ্য ও আধুনিক নগরী গড়তে হলে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন: প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

এইচএসি পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানালেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

সারাদেশের ন্যায় আজ ০২ জুলাই থেকে শুরু হয়েছে ২০২৬ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি, আলিম ও সমমানের পরীক্ষা। এ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সমাজসেবক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

পরীক্ষা শুরুর প্রাক্কালে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, এইচএসি ও সমমানের পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এটি তাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা এবং কর্মজীবনের ভিত্তি গড়ে দেয়। আমি বিশ্বাস করি, আমাদের নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা তাদের মেধা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করে সারা বাংলাদেশে আমাদের নারায়ণগঞ্জের মুখ উজ্জ্বল করবে।

পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরীক্ষার হল নিয়ে কোনো রকম মানসিক চাপ বা দুশ্চিন্তা না করে, অত্যন্ত ধৈর্য ও আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশ নিতে হবে। তোমাদের মেধার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, পরীক্ষাকালীন সময়ে পরীক্ষার্থীদের জন্য একটি শান্ত ও সুন্দর পারিবারিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি, যাতে তারা মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারে।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সকল পরীক্ষার্থীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং পরীক্ষার গৌরবময় সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। একইসঙ্গে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক ও কর্মকর্তাদের সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে পরীক্ষা সম্পন্ন করার আহ্বান জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।