সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তরুন দলের নেতা আরিফ মীর সাবেক মেয়র আইভীর জামিন-আটক প্রসঙ্গে প্রশ্ন তুললেন সাংবাদিক ডেভিড বার্গম্যান মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ওমরাহ পালনে সৌদি আরবে মাসুদুজ্জামান  নবনির্বাচিত দুই এমপিকে গ্রাজুয়েটস এসোসিয়েশনের সংবর্ধনা  ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক দোকানদারকে পিটিয়ে রক্তাক্ত জখম, নগদ টাকা লুট ত্বকী হত্যার দ্রুত বিচার চেয়ে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর কাছে ২৪ বিশিষ্ট নাগরিকের হস্তক্ষেপ কামনা  মাসুদুজ্জামানের উদ্যােগে ১২ শ দুস্থ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ  সিমরাইলে স্টিকারের মাধ্যমে চাঁদা আদায়ের টাকা ২৪ ঘন্টার মধ্যে ফেরত দেওয়ার আহবান সজীবের নৌমন্ত্রীকে জাকির খানের পক্ষে ফুলেল শুভেচছা জানিয়েছেন বিএনপি নেতা দিদার খন্দকার  অবরোধকারী শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ,  আহত ১০

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তরুন দলের নেতা আরিফ মীর

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা তরুনদলের সহ-সভাপতি মোঃ আরিফ মীর। রোববার (১ মার্চ) রাতে “নিউজ ২৪ নারায়ণগঞ্জ’কে দেওয়া এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।

তিনি লেখেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ তাদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করুন।

তিনি মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে। পরিস্থিতি আরও সামরিক উত্তেজনার দিকে গেলে তা শুধু একটি দেশের জন্য নয়, পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করবে এবং বিশ্বশান্তিকে আরও বিপন্ন করবে বলেও তিনি মন্তব্য করেন।

সবশেষে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানসহ সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানান তিনি। তার মতে, অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসা প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে জাতিসংঘ ও বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।