বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বন্দরে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ও বর্ষবরণ উদযাপন নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচছা জানিয়েছে নারায়ণগঞ্জ ক্লাব নেতৃবৃন্দ  সদর থানা পুলিশের অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় একজন গ্রেপ্তার  আমরা সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশা নির্বিশেষে একত্রিত হয়ে এ উৎসব উদযাপন করছি: ডিসি সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণে আগুন, স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে ইপিআই টিকা অর্থের বিনিময়ে দেওয়ার অভিযোগে নারীকে ১ মাসের কারাদণ্ড  বন্দরে মাদ্রাসা ছাত্র অপহরণ মামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার  আমরা জিরো টলারেন্সে আছি, অতীতের মতো যেন পুনরায় হকার বসতে না পারে: সাংসদ আবুল কালাম  আমরা হকার মুক্ত করি নাই, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি: মামুন মাহমুদ  হকার উচ্ছেদের সকল রেকড ভেঙ্গে  দিলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত 

হরিণ প্রতীকের গণজোয়ারে কোনো হুমকি-ধমকি বলা ষড়যন্ত্র টিকবে না :শাহ আলম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাহ আলম বলেছেন, নিজের নিরাপত্তা নিয়ে তিনি আর শঙ্কিত নন। তার দাবি, হরিণ প্রতীকের পক্ষে এলাকায় গণজোয়ার তৈরি হয়েছে, যেখানে কোনো হুমকি-ধমকি বা ষড়যন্ত্র টিকবে না।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

শাহ আলম বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনের সর্বস্তরের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে যেসব এলাকায় যাচ্ছি, সেখানকার মা-বোনেরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছর মানুষ প্রকৃতভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। আমি বিশ্বাস করি, নারায়ণগঞ্জ-৪ আসনের ভোটাররা এবার হরিণ মার্কাকে বিজয়ী করবে।”

সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনের বক্তব্য প্রসঙ্গে শাহ আলম বলেন, “তিনি একজন সাবেক এমপি ও অভিজ্ঞ ব্যক্তি। তার কাছে যেটি ভালো মনে হয়েছে সেটিই তিনি বলেছেন। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। বিষয়টির বিচার বিএনপি নেতাকর্মী, জনগণ ও ভোটাররাই করবেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।