বৃহস্পতিবার, ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সনাতন ধর্মাবলম্বীদের ‘মহাঅষ্টমী স্নান’ উৎসব শুরু সিদ্ধিরগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১১ জন গ্রেপ্তার  সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার  স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব: সাংসদ মান্নান নাসিক ৮ নং ওয়ার্ডে মহানগরী জামায়াতের ঈদ সামগ্রী বিতরণ ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ কর্তৃক শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের উদ্যােগে সেলাই মেশিন বিতরণ নারায়ণগঞ্জে ২৭টি ওয়ার্ডে মাসুদুজ্জামানের ঈদ উপহার পেলো ৫৪০ জন ইমাম ও মুয়াজ্জিন  এমপি সাহেব আপনাদে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করার চেষ্টা করছেন: সজীব

স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব: সাংসদ মান্নান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

স্বাধীনতা কোনো সাধারণ অর্জন নয়, এটি আমাদের আত্মপরিচয় ও গর্ব। স্বাধীনতাকে ভুলে যাওয়ার মানে নিজেদের ইতিহাসকে অস্বীকার করা। স্বাধীনতাই আমাদের বাঙালির অস্তিত্ব—এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

বুধবার (২৫ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ প্রাঙ্গণ-এ নির্মিত স্বাধীনতা স্মৃতি স্তম্ভের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছর পর এই স্মৃতি স্তম্ভ নির্মাণ শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ত্যাগ, সংগ্রাম ও আত্মমর্যাদার প্রতীক। নতুন প্রজন্ম যেন এই স্তম্ভ দেখে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে পারে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়—সেটিই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, এই মাটিতে শহীদের রক্ত মিশে আছে। তাদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক। তাই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।

স্বাধীনতা স্মৃতি স্তম্ভ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত। পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলমগীর চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।