শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা নারায়ণগঞ্জে অনলাইন পোর্টাল “নিউজ আলো’র শুভ উদ্বোধন আমি নির্বাচিত হইনি, নির্বাচিত করেছেন আপনারা, আপনাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে: এমপি কালাম মানুষ যদি সমাজকে আলোকিত করতে পারে, তাহলে একটি পাঠাগার দেশকে আলোকিত করতে পারে:মামুন মাহমুদ  নাসিকের কর্মীর ওপর হামলা; ১৬০ হকারের বিরুদ্ধে মামলা হলেও গ্রেপ্তার নেই বন্দরে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সাকিব নামে এক পথচারী নিহত  সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা দিয়ে বিপাকে নারী,প্রাণনাশের হুমকি;থানায় অভিযোগ শুধু খাল খনন করলে হবে না অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ  ফতুল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন আটক সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০০ ডোজ জলাতঙ্ক ভ্যাকসিন দিলেন এমপি মান্নান

সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ নারী আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

সোনারগাঁয়ে পুলিশের এক অভিযানে ৪ কেজি গাজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ।আটককৃত নারী হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার চরশেহারী এলাকার মৃত শামসুদ্দিন মিয়ার মেয়ে ও হাবুল মিয়ার স্ত্রী মোসাঃ মঞ্জিলা (৩০)।

শুক্রবার (২২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ বারী। এর আগে বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁয়ের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে গাড়ী এবং যানবাহন তল্লাসী চলছিলো। এ সময় ওই নারী হাতে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগসহ মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে যাত্রী ছাউনির সামনে যায়। তার গতিবিধি সন্দেহ হলে তাকে ডাক দিলে সে পালানোর চেষ্টা করে। পরবর্তিতে তাকে আটক করলে নারী পুলিশ দিয়ে তার তল্লাসীতে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৮০ হাজার টাকা। আটককৃত নারীর নামে এর আগেও ৩ টি মাদক মামলা আছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।