মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শহরকে হকার, যানজট ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি মিজানুর বন্দরে ওয়ারেন্ট ও পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার শিশুদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে: মামুন মাহমুদ ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা  ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু  সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা  মানুষের চাহিদা পূরণে রূপগঞ্জে ১০০ শয্যা হাসপাতালের দাবি এমপি দিপু ভূঁইয়ার হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ: এমপি মান্নান বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন এমপি কালাম হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

সোনারগাঁয়ে ট্রাক চাপায় ড্রেজার শ্রমিক নিহত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় এক ড্রেজার শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে মদনপুর থেকে আড়াইহাজারগামী একটি মালবাহী ট্রাক, রাস্তা পারাপারের সময় তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম মহিদুল শেখ (২৪)। সে নড়াইলের লোহাগড়া উপজেলার লাহোরিয়া এলাকার মো. বক্তার শেখের ছেলে। তিনি সোনারগাঁওয়ের বস্তল এলাকায় ভাড়া থেকে একটি বালুর ড্রেজারে কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে মহিদুল শেখ কাজ শেষে বস্তল এলাকায় গুলজার হোসেন প্রধানের বালুর ড্রেজার থেকে বাসায় ফিরছিলেন। এ সময় মদনপুর থেকে আড়াইহাজারগামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো -ট ১৬-৮৩১৭) তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর পথচারী ও এলাকাবাসীর সহায়তায় ট্রাকটি তালতলা এলাকায় আটক করা হলেও, চালক ও হেলপার দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং নিহত মহিদুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

তালতলা তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর (ইনচার্জ) আব্দুল হক জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।