, , ,
শিরোনামঃ
রূপগঞ্জে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম নিজ নিজ দপ্তরের দায়িত্বের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করলে উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব : ডিসি নাসিক ১৮ নং ওয়ার্ডে এক বাড়িতে পানির রিজার্ভ ট্যাংকে এডিস মশার লার্ভা; বাড়ির মালিককে জরিমানা সিদ্ধিরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর ওপর হামলা, নারীসহ আহত তিন ডেঙ্গু প্রতিরোধে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার ডেঙ্গু প্রতিরোধে ও চাষাড়া-সাইনবোর্ড সড়কের নান্দনিকতা ফেরাতে ডিসির কঠোর নির্দেশনা সিদ্ধিরগঞ্জে ছেলেকে হত্যার রেশ না কাটতেই পিতাকেও পিটিয়ে হত্যার অভিযোগ দক্ষ সংগঠক হিসেবে সম্মাননা পেলেন ফটো জার্নালিস্টের সাবেক সভাপতি শ্যামল বন্দরে ১০ পিছ ইয়াবাসহ মাদক কারবারি হান্নান গ্রেপ্তার 

সোনারগাঁয়ে উকিল মেয়েকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় উকিল মেয়েকে ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) নয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো।

গ্রেপ্তার বৃদ্ধ আনোয়ার উল্লাহ ওরফে আনোয়ার (৬০) কাচঁপুর ইউনিয়নের চেঙ্গাইন বড়ভিটা এলাকার মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকার আনোয়ার উল্লাহর বাড়িতে ভূক্তভোগী ওই নারীকে ডেকে নিয়ে যায়। তারা সম্পর্কে উকিল মেয়ে ও বাবা। ২০ বছর আগে ওই নারীর বিয়েতে বৃদ্ধ আনোয়ার উল্লাহ তার উকিল হন। বিয়ের পর থেকে উভয়ের বাড়িতে তাদের যাওয়া আসা ছিল। গত ১৪ জুন দুপুরে বাড়ি ফাঁকা থাকায় ভুক্তভোগী ওই নারীকে মোবাইল ফোনে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ভুক্তভোগী নারী ডাক-চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়। পরে তিনি বাড়ি চলে যান। গত বৃহস্পতিবার রাতে তার স্বামীকে সঙ্গে নিয়ে বৃদ্ধ আনোয়ারউল্লাহকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।

শুক্রবার সকালে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। পরে তাকে নয়াপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

তালতলা ফাঁড়ি পুলিশের পরিদর্শক ( ইনচার্জ) মো. সাইফুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধকে গ্রেপ্তারের পর আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।