, , ,
শিরোনামঃ
জিয়ার মাঠপর্যায়ের নেতৃত্বে যানজট নিয়ন্ত্রণে নতুন গতি, স্বস্তি ফিরছে নারায়ণগঞ্জে খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখার আহ্বান মশিউর রহমান রনির মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার প্রতি তরুণদের উৎসাহিত করার আহ্বান সেলিম হোসেন দীপুর দীর্ঘ অপেক্ষার পর ‘ডিয়ার মোস্তফা’: নারায়ণগঞ্জে মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে ফাউন্ডেশনের যাত্রা এসপি হাবিবুরের কঠোর অভিযানের মধ্যেই সোনারগাঁয়ে পুলিশি কার্যক্রম নিয়ে প্রশ্ন কাঁচপুরে আইয়ুব হোসেন হত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ বন্দরে চাঁদা না পেয়ে দোকানদার নারীকে কুপিয়ে জখম ও লুটপাট, থানায় অভিযোগ সিদ্ধিরগঞ্জে সরকারি ভূমি কর্মকর্তার উপস্থিতিতে জমি দখলের চেষ্টা, বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে মারধরের অভিযোগ গ্রাম পুলিশের প্রতিবন্ধী সন্তানের পাশে দাঁড়ালো নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন আলীরটেক-ডিক্রিরচর ঘাটে শীতলক্ষ্যায় সেতু নির্মাণের উদ্যোগ চেয়ে সংসদ সদস্য মাধবী মার্মা’র আবেদন

সুনামগঞ্জের জামালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৭

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সড়ক র্দূঘটনায়একজন নিহত হয়েছেন এবং আরো ৭ জন আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার ভীমখালী ইউনিয়নে অটোরিক্রার সংঘর্ষে এমন হতাহতের ঘটনাটি ঘটে। নিহতের নাম শাহিনুর রহমান(৩৬)। তিনি ইউনিয়নের চানঁবাড়ি গ্রামের মোঃ আতাউর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,নিহত শাহিনূর রহমান নিজ বাড় থেকে দিনমুজুরের কাজে যাওয়ার সময় জাল্লাবাজ গ্রামের পশ্চিমে অটো-রিকশাটি স্থানীয় পাশা মিয়ার বাড়ির কাছে আসার সময় রাস্তার ভাঙা অংশে পড়ে গিয়ে গাড়িটি উল্টে নিচে পড়ে দূর্ঘটনটি ঘটে। ঘটনাস্থলেই শাহীনূর রহমানের মৃত্যু হয়।

ঘটনার সময় অটোরিকশার যাত্রী সুজাতপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৭) জানান, “শাহীনূর আমার পাশেই বসা ছিল। গাড়িটি রাস্তায় গর্তে পড়ার সঙ্গে সঙ্গে উল্টে যায়। আমরা সবাই আহত হই, তবে শাহিনূর রহমান ঘটনাস্থলেই মারা যান। তবে আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জামালগঞ্জ থানার এসআই দিলু ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার সেকেন্ড অফিসার পংকজ জানান, “গাড়িতে আটজন যাত্রী ছিল। খাদে পড়ে একজন নিহত এবং বাকিরা আহত হয়েছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. আলমগীর জানান, “শাহীনূর রহমানকে হাসপাতালে নিয়ে আসার আগেই সম্ভবত রাস্তায় তিনি মারা যান।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।