মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
প্রায় ২৫ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার, মজুতদাররা রাষ্ট্রের শত্রু : ডিসি জাহিদুল ইসলাম মিঞা সদর উপজেলার প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় সর্বমহলেই প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সেলিম মন্ডল হত্যা মামলায় সাবেক মেয়র আইভী’র জামিন নামঞ্জুর  নারায়ণগঞ্জে ৫০ জন চাঁদাবাজের তালিকা বন্দরে ৪০ বছর বয়সী এক মন্দিরের সেবায়েতের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁয়ে জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্ত সভা ফতুল্লায় স্টেডিয়ামের পাশে রাস্তা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলি উদ্ধার  জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির ভূমিকা প্রশ্নবিদ্ধ: নিরব রায়হান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে বিকল্পধারার মহাসচিব ওবায়দুর রহমান মৃধার শোক

সিদ্ধিরগঞ্জে শিশু বলাৎকারের পর হত্যা : যুবকের মৃত্যুদন্ড

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে এক শিশুকে বলাৎকারের পর হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। মৃত্যুদন্ডের পাশাপাশি আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামি হলো চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জালাল উদ্দিনের ছেলে নাজমুল হোসেন ওরফে নাজু (৩৯)। সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার আলম খানের বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন নাজমুল হোসেন।

রোববার (১৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নাজমুল হোসেন যে বাড়িতে কেয়ারটেকার ছিলেন ওই বাড়িতে মামলার বাদী আনোয়ার হোসেন তার স্ত্রী-সন্তানকে নিয়ে বসবাস করতেন। তারা স্বামী-স্ত্রী দুজনই চাকরি করতেন। চাকরিতে যাওয়ার সময় তাদের সাত বছরের শিশু তানজিলকে বাসায় রেখে যেতেন। তারা বাসার বাইরে থাকার সময় তানজিলকে দিয়ে স্টোররুমের কাজ করাতেন নাজমুল হোসেন।

এ বিষয়ে নিষেধ করলে আনোয়ার হোসেনের ওপর ক্ষিপ্ত হন তিনি। ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি আনোয়ার হোসেন ও তার স্ত্রী কাজের উদ্দেশ্য বাইরে গেলে শিশু তানজিলকে দিয়ে বিভিন্ন কাজ করান নাজমুল। এরপর সন্ধ্যার সময় নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে স্টোররুমে নিয়ে শিশুটিকে বলাৎকার করেন। তানজিল চিৎকার করলে তার নাক-মুখ ও গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন নাজমুল। পরে মরদেহ গুম করে রাখেন। পরে এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার বিচার কার্যক্রম শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।