নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮ জন মাদক কারবারি ও ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে পুলিশ মোট ২ হাজার পিস ইয়াবা, ২১০ পুরিয়া হেরোইন, ৪ বোতল ফেনসিডিল এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃত হলেন: মো. কাউসার আহম্মেদ ওরফে পলাশ (৩০), মো. খোকন (২৯), সাজ্জাদ জামান ওরফে সোয়াদ (২৪), শামীম (২০), বিজয় (২৮), মো. শরীফ (৩১), তাজেল খান (২৬) এবং মো. এনামুল হক (৩০)। বুধবার (৪ মার্চ) দিবা গত রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, মাদক মামলায় ৮ জনকে এবং আদালতের ওয়ারেন্ট মূলে আরও ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূল করতে পুলিশের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply