শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়: সজীব স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় চাঁদাবাজ-সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে  সিদ্ধিরগঞ্জে হলিডে স্পোটিং ক্লাবের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে,একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে: এমপি আল-আমিন  নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ভিপি নুর ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা 

সিদ্ধিরগঞ্জে আরোও ৪ টিকে হত্যা মামলা দায়ের 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিগত বছরের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সিদ্ধিরগঞ্জে নির্বিচার হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ, সাবেক মন্ত্রিসভার সদস্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আসামি করে আরও চারটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই মামলাগুলো শহীদদের পরিবারের পক্ষ থেকে দায়ের করা হয়েছে।

তথ্যটি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শাহিনূর আলম। তিনি জানান, গত ২৭ ও ৩০ জুন এই মামলাগুলো সিদ্ধিরগঞ্জ থানায় রেকর্ড করা হয়। একটি মামলা ২৭ জুন এবং বাকি তিনটি ৩০ জুন দায়ের হয়েছে। মামলা তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করা হবে।”

চারটি মামলার বাদীরাই গণঅভ্যুত্থানের সময় নিহত চারজনের স্বজন। এজাহার অনুযায়ী, এসব মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, তার পরিবারের সদস্য এবং একজন কাউন্সিলরকে। এছাড়া প্রতিটি মামলায় ৬০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ রয়েছে, ২০২৪ সালের ১৯ ও ২০ জুলাই কোটা সংস্কার দাবিতে আন্দোলন চলাকালে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় হামলা চালানো হয়। এতে জালকুঁড়ি, মাদানিনগর ও ডাচ্ বাংলা ব্যাংক এলাকার তিনটি স্থানে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন।

ভুক্তভোগীদের পরিবার দাবি করেছে, সেদিন আন্দোলন দমন করতে পরিকল্পিতভাবে গুলি চালানো হয়। কয়েকজনের মরদেহ ঘটনাস্থলে, আবার কারওটি পরদিন উদ্ধার করা হয়। মামলাগুলোর অভিযোগে বলা হয়েছে, “এই ঘটনা গণহত্যার শামিল। উচ্চপর্যায়ের নেতৃত্বে সংঘটিত হওয়ায় দৃষ্টান্তমূলক বিচার হওয়া জরুরি।”

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এই মামলাগুলো গত বছরের গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচারের নতুন দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।