, , ,
শিরোনামঃ
আড়াইহাজারে বায়ুদূষণের দায়ে একটি টেক্সটাইল কারখানাকে এক লাখ টাকা জরিমানা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাস বিরোধী মামলার আসামি সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে অটোরিকশার গ্যারেজগুলোতে ডিপিডিসির অভিযান  পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নারায়ণগঞ্জ সদরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিদ্ধিরগঞ্জে সওজের ট্রাকে স্বদেশ পরিবহনের বাসের ধাক্কা, আহত কয়েকজন সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করা নীলাচল পরিবহনের বাসে আগুন সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ, পরনে ছিল কালো হাফপ্যান্ট চাষাড়ায় জুয়ার আস্তানায় পুলিশের বিশেষ অভিযান, ২৮ জুয়াড়ি গ্রেপ্তার

শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার অর্জন করলেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়া

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

ষ্টাফ রির্পোটারঃ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার লাভ করেছে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যন এম এ মান্নান ভূঁইয়া। নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে অনুষ্ঠিত উপ-পরিচালক ই,আ,ম মাসুদ মজুমদারের সভাপতিত্বে জাতীয় যুব দিবসে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাকিব আল রাব্বি।

শ্রেষ্ঠ সংগঠক ও সফল আত্মর্র্কমীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক ডাঃ নাছির আহমেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ খোরশেদ আলম ও জাগো ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর সাবরিনা মমতাজ।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার লাভ করে অনুভুতি প্রকাশে মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যন এম এ মান্নান ভূঁইয়া বলেন, দেশ ও জাতি গঠনে স্বেচ্ছাসেবীদের ভুমিকা অপরিসীম। সামাজিক কাজে বাধা বিপত্তি এবং অপপ্রচার থাকবেই। মানবিক যোদ্ধারা কখনো থেমে থাকেনা। তারা সব সময় মানুষের কল্যাণ ও উন্নয়নে কাজ করে যায়। পরিশেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।