সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সোমবার রাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা  যারা লাইসেন্স পাবেন, তাদেরকে একটি করে আইডি কার্ড দেওয়া হবে: প্রশাসক সাখাওয়াত শব্দ দূষণ প্রতিরোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪টি যানবাহনকে জরিমানা  রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা ও ভাঙচুর, ছাত্রদল নেতা সহ আসামী ২০ জন বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত জোবায়ের নামে যুবকের মৃত্যু  সিটি নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর পদপ্রার্থী বাদশা খাঁনের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত কুচক্রীমহল প্রাক্তন স্ত্রীর সঙ্গে পুনরায় বিয়ের প্রস্তাবকে কেন্দ্র করে এক যুবকের ওপর সংঘবদ্ধ হামলা নারায়ণগঞ্জে একটি সুপার স্পেশালাইজড হাসপাতাল গড়ে তোলা প্রয়োজন

শব্দ দূষণ প্রতিরোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪টি যানবাহনকে জরিমানা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দ দূষণ প্রতিরোধে পরিচালিত অভিযানে ৪টি যানবাহন থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৪টি হর্ন জব্দ করা হয়েছে।

রোববার (৭ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী সদর উপজেলায় শব্দ দূষণকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় মোট ১২ হাজার টাকা জরিমানা আদায়সহ ৪টি অবৈধ হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দ দূষণ ও পরিবেশ দূষণকারী যানবাহন ও কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।