, , ,
শিরোনামঃ
শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত; নারায়ণগঞ্জে শিশু অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অচল রাস্তা ও জলাবদ্ধতায় দুর্ভোগে ফতুল্লার ৯ নং ওয়ার্ডবাসী, সংস্কারের আশ্বাসের তিন মাসেও হয়নি দৃশ্যমান অগ্রগতি পুলিশের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জে ১৫৪ জন গ্রেপ্তার হকারদের সহযোগিতায় যানজটমুক্ত ও সবুজ নগর গড়তে চান নাসিক প্রশাসক ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ভাড়া নিয়ে নীতিগত ঐকমত্য, স্থগিত ব্লকেড কর্মসূচি চাষাঢ়া যানজটমুক্ত রাখার ঘোষণা শুধু মুখে নয়, বাস্তবেও দেখা যাবে: এসপি হাবিবুর ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: এমপি মান্নান জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ দুই সাক্ষীর শামীম ওসমানসহ আসামিদের বিচার দাবি আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার

র‌্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ একজন আটক

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব’র মাদকবিরোধী অভিযানে ১৯৩ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ একজন ব্যক্তিকে আটক করেছে। সোমবার (২১ এপ্রিল) ভোরে কুমিল্লা দাউদকান্দি এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. আবদুল হালিম (২৮)। তিনি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ফুলকাচিয়া (পাটুয়ারি বাড়ি) এলাকার বাসিন্দা। পিতার নাম মো. আবুল কাশেম।

র‌্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‌্যাবের দাবি, আটককৃত ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে কুমিল্লায় মাদকদ্রব্য আনায়ন করে নিজ হেফাজতে রেখেছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে দাউদকান্দি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।